ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ। স্বামী নিরাপদে থাকায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর ৫টার ঘটনা… আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’
পুলিশ জানিয়েছে, গুলি চালানোর সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি কোনো ধরনের শারীরিক ক্ষতির শিকার হননি।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্তের বিস্তারিত তথ্যও সামনে আসেনি।
সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গাড়ি লক্ষ্য করে গুলির এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত তিনি নিজে কোনো মন্তব্য করেননি।
Posted ৭:৪০ এএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।