ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ পরিচালনার পরপরই তাঁকে আটক করা হয়। তবে আটকের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।
জেরুজালেম গভর্নরেটের মিডিয়া অফিস জানায়, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শেখ খালেদ আবু জুমআকে ঘিরে ধরেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।
তবে তাঁর আটকের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এমনকি তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগের কথাও জানানো হয়নি।
উল্লেখ্য, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর বিধিনিষেধ আরোপ এবং তাঁদের আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে।
সূত্র: আল-জাজিরা।
Posted ৭:০৩ এএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।