ডেস্ক রিপোর্ট | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

ভারতের অন্ধ্রপ্রদেশে পাহাড়ি সড়ক সম্প্রসারণের কাজ চলাকালে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুটি যানবাহনও ধ্বংস হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজ্যের আল্লুরি সীতারাম রাজু জেলার আনন্তগিরি মণ্ডলের পিনাকোটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পাহাড়ি সড়ক সম্প্রসারণের জন্য পাথর বিস্ফোরণে জিলেটিন স্টিকযুক্ত একটি বিশেষ যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। তবে বিস্ফোরণের সময় যন্ত্রটি ঠিকমতো কাজ না করায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় একজন চালক ও তিনজন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া বিপরীত দিক থেকে যাওয়া এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণে দুটি যানবাহন ধ্বংস হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় রাজস্ব বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Posted ৭:২৭ এএম | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।