বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   495 বার পঠিত

আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?’

বেশ কয়েকমাস ধরে পর্দার আড়ালে আছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। সর্বশেষ শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ কাজ করেছেন। এরপর কাটিয়েছেন নানা রকম সংকটে। সম্প্রতি ফিরেছেন সিনেমায়।

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘নীলচক্র’। এ ছবিতে ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছেন আরিফিন শুভ। মিঠু খান পরিচালিত এ সিনেমায় শুভর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী।

ছবিটির মুক্তিকে সামনে রেখে একটি প্রমোশনাল ভিডিওতে দেখা গেছে এ জুটিকে। ‘আরিফিন শুভ বনাম মন্দিরা- রোস্টিং উইথ লাভ’ নামে ভিডিওতে উঠে এলো তাদের খুনসুটি।

শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে ভিডিও প্রকাশ করেন আরিফিন শুভ। ৩ মিনিটের ভিডিওতে নায়ক-নায়িকাকে এক মুখোমুখি লড়াইয়ে দেখা যায়। যেখানে ঠাট্টার ছলে উঠে আসে তাদের রসায়ন, শুভর আউটলুক এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও মজার সব মন্তব্য।

ভিডিওর শুরুতে দেখা যায়, মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন করছেন, ‘কী আর বায়োপিক করবা?’ শুভ ফাজলামি করে পালটা প্রশ্ন ছুড়েন, ‘তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট?’

শুভ উত্তরে বলেন, ‘আমি এত বছর ধরে কাজ করি, আমার বাজার করার টাকা থাকেনা। তুমি এত মাস ধরে আমেরিকায়, অনেক খরচ হয় তো। ক্যামনে কি?’

এরপর মন্দিরা খোঁচা দিয়ে শুভকে বলেন, ‘বাবু শোনো, এই যে আমি তোমার মতো পাঁচ বছর ধরে এক সিনেমা করে এক টাকা পারিশ্রমিক নেই না। এই জন্যে আমি আমেরিকা থাকতেছি।’

পরে মন্দিরাকে শুভ বলেন, ‘আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?’ রসিকতা করে মন্দিরার উত্তর, ‘তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না।’

ছবিটিতে পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার।

Facebook Comments Box

Posted ১২:১৩ পিএম | শুক্রবার, ০৬ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(275 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।