নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার একটি বাড়ির কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের দাবি, পুরুষের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রীর পরিচয়ে তারা বাড়িটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষ থেকে হঠাৎ পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়।
পরে তারা পুলিশকে খবর দিলে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ কক্ষের ভেতর থেকে এক পুরুষ, এক নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে আলামত সংগ্রহে ভোরে সিআইডির ফরেনসিক টিমও যায়। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে। পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল।
তবে তিনজনের মৃত্যু কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
Posted ৬:০৫ এএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।