সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইসরাইলকে ‘নরক দেখানোর’ হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   275 বার পঠিত

ইসরাইলকে ‘নরক দেখানোর’ হুঁশিয়ারি

ইরানে অব্যাহত হামলার মধ্যেই ইসরাইলকে ‘নরক দেখানোর’ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ। বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী ‘বর্বর’ শত্রু ইসরাইলকে অসহায় করে ছাড়বে। কারণ এই শত্রু কোনো ‘রেড লাইনের প্রতি’ শ্রদ্ধাশীল নয়।

সোমবার পার্লামেন্টের এক উন্মুক্ত অধিবেশনে গালিবাফ এসব কথা বলেন।

তার ভাষায়, ‘গত কয়েক রাত ধরে যা ঘটেছে, তাতে দখলদারদের দুঃস্বপ্ন ও অপরাধীদের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছে, তা আগ্রাসনের জন্য অনুশোচনা ও শাস্তি না হওয়া পর্যন্ত চলতেই থাকবে’।

তিনি আরও বলেন, ‘ইরানী বাহিনী শত্রুকে নরক উপহার দেবে এবং বিশ্ব তাদের দুর্দশা প্রত্যক্ষ করবে’।

গালিবাফ জোর দিয়ে বলেন, ‘আমদের সবাইকে বুঝতে হবে যে আমরা এখন এক ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি। আমাদের বর্বর শত্রু কোনো রকম নীতিগত সীমারেখা মানে না। চূড়ান্ত বিজয় নিশ্চিত। তবে এ পথে চড়াই-উতরাই থাকবে এটাই স্বাভাবিক’।

এমন পরিস্থিতিতে, বিভিন্ন জাতিগোষ্ঠী ও মতাদর্শের ইরানি জনগণ এখন ঐক্যবদ্ধভাবে সশস্ত্র বাহিনীর পক্ষে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার আরও বলেন, ‘ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও সেনাবাহিনী, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দূরদর্শী নেতৃত্বে তাদের সামরিক ক্ষমতা ও দক্ষতা বিশ্বকে দেখিয়েছে। তারা ইসরাইলি নিরাপত্তার মিথ ভেঙে দিয়েছে’।

তিনি এ সময় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, শত্রুর হামলা একটি হাইব্রিড যুদ্ধের অংশ। যার কেন্দ্রে রয়েছে মনস্তাত্ত্বিক (cognitive) যুদ্ধ। বর্বর ইসরাইলি শাসনের হুমকি আমাদের মধ্যে নতুন ঐক্য গড়ে তুলেছে।

গালিবাফ জানান, শুক্রবার সন্ধ্যায় আইআরজিসি ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ইরানের পারমাণবিক কেন্দ্র, সামরিক অবকাঠামো এবং তেহরানসহ বিভিন্ন শহরের আবাসিক ভবনে ব্যাপক সামরিক হামলা চালায়।

এ অভিযানের সূচনার আগে আয়াতুল্লাহ খামেনি এক টেলিভিশন ভাষণে বলেন,

‘ইসরাইলি শাসনব্যবস্থা একটি নিকৃষ্ট শত্রু এবং ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর প্রতিশোধের পর এটি অসহায় হয়ে পড়বে’।

এদিকে, ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার বিকালেও ইরাক সীমান্তবর্তী ইলাম প্রদেশের মুসিয়ান শহরের পৌরসভার ফায়ার সার্ভিস ভবনে বর্বর হামলা চালানো হয়েছে।

সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, ওই অঞ্চলের একটি হাসপাতালেও বোমাবর্ষণ করা হয়েছে। দু’টি সংবাদমাধ্যমই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বলে পরিচিত।

এদিকে, হামলাকালে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এ হামলার মধ্যদিয়ে ইরান-ইসরাইলের মধ্যকার পাল্টাপাল্টি হামলায় সংঘাত আরও চরমে পৌঁছেছে। তেহরান ও পশ্চিম ইরানজুড়ে বোমা হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির নাগরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আন্তর্জাতিক উদ্বেগ বাড়াচ্ছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:১১ পিএম | সোমবার, ১৬ জুন ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(265 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।