ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘এক বছর ধরে ছেলের মুখ দেখিনি’, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সোনম

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

‘এক বছর ধরে ছেলের মুখ দেখিনি’, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সোনম

রিয়েলিটি শো ‘রাইজ় অ্যান্ড ফল’-এ নিজের ব্যক্তিগত জীবনের কষ্টের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী সোনম মালিক। সাত বছরের ছেলের সঙ্গে গত এক বছর ধরে দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। সহ-প্রতিযোগী ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানির কাছে নিজের এই কষ্টের কথা তুলে ধরেন সোনম।

অনুষ্ঠানের একটি পর্বে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন সোনম। তাকে এমন অবস্থায় দেখে কারণ জানতে চান কাজল। পরে শোয়ের এক কোণে বসে নিজেদের মধ্যে কথা বলেন দুই অভিনেত্রী।

এ সময় গলায় থাকা লকেটটি কাজলের দিকে এগিয়ে দিয়ে সোনম ফিসফিস করে বলেন, ‘এটা আমার ছেলে।’ বিষয়টি গোপন রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি শুধু ওর জন্যই এখানে এসেছি। কিন্তু আমাকে ওর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। গত এক বছর ধরে ওকে চোখে দেখিনি।’

সোনমের ছেলের বয়স ও সে কোথায় থাকে, তা জানতে চান কাজল। জবাবে সোনম জানান, তার ছেলের বয়স সাত বছর এবং সে হরিয়ানায় থাকে। সন্তানের কাছ থেকে দূরে থাকার যন্ত্রণার কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় নীরবে তার কথা শোনেন কাজল।

হরিয়ানার মেয়ে সোনম মালিক ভোজপুরি মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে পরিচিতি পান। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘আরা কে ওথলালি’ গানে পবন সিংহের সঙ্গে কাজের মাধ্যমে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন তিনি। ধীরে ধীরে অভিনয়েও নিজের অবস্থান তৈরি করছেন এই অভিনেত্রী।

তবে কী কারণে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না সোনম, কিংবা কে তাকে সন্তানের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছেন, সে বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Facebook Comments Box

Posted ৭:০৪ এএম | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(366 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।