সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হোয়াটসঅ্যাপে চালু হলো কমিউনিটিজ

  |   শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   244 বার পঠিত

হোয়াটসঅ্যাপ মেটার মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বৃহস্পতিবার বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ কমিউনিটিজ ফিচার চালুর ঘোষণা দেন।

জাকারবার্গ বলেন, ‘আজ আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিটিজ সুবিধা উন্মুক্ত করছি।

এতে আরও উন্নত গ্রুপ সুবিধা মিলবে। বিশেষ করে একাধিক সাব-গ্রুপ তৈরি, একাধিক থ্রেড, নতুন চ্যানেল ঘোষণার মতো নানা সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পোল বা জরিপ চালনার পাশাপাশি ৩২ জনকে ভিডিও কল করার সুবিধাও থাকবে। আর এসব কিছু হবে নিরাপদ অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন প্রযুক্তিতে।’

এ সুবিধা ব্যবহার করতে নতুন কমিউনিটি ট্যাব ব্যবহার করতে হবে। এটি অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপরে ও আইফোনে নিচে পাওয়া যাবে। সেখান থেকে নতুন কমিউনিটি তৈরি করে সেখানে বর্তমান গ্রুপগুলোকে রাখা যাবে। কমিউনিটি থেকে সহজে বিভিন্ন গ্রুপে ঢুকতে পারবেন ব্যবহারকারী। গ্রুপের প্রশাসকেরা কমিউনিটির হালনাগাদ তথ্য বিভিন্ন গ্রুপে দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে বলেছে, কমিউনিটিজ সুবিধা দিয়ে আমরা বিভিন্ন সংস্থার মধ্যে নিরাপদ যোগাযোগের এমন একটি স্তর তৈরি করেছি, যা অন্য কোথাও পাওয়া যাবে না।
সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৪৬ পিএম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(265 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।