নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 393 বার পঠিত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সামাজিকমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
মোট জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, দেশের ২০২টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেননি। গত বছর এ সংখ্যা ছিল ৬৫টি, অর্থাৎ এবার শূন্য পাশ কলেজ বেড়েছে আরও ১৩৭টি।
ফল প্রকাশের পর এমন পরিসংখ্যান দেখে চমকে গেছেন অনেকেই। তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ফল প্রকাশের পর নিজের ফেসবুক পেজে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিখেছেন- ‘এইবারের এইচএসসির রেজাল্ট দেখে আমি শিহরিত।’
Posted ৪:১০ পিএম | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।