ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

১০০০ কোটির সিনেমায় কার দাপট বেশি, এগিয়ে শাহরুখ-রণবীর-প্রভাস

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

১০০০ কোটির সিনেমায় কার দাপট বেশি, এগিয়ে শাহরুখ-রণবীর-প্রভাস

একসময় বলিউডে ৫০০ কোটি টাকার ব্যবসা করলেই সিনেমাকে সুপারহিট হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে বক্স অফিসের হিসাব। এখন ১০০০ কোটি টাকার বেশি আয় করাই হয়ে উঠেছে বড় বাজেটের সিনেমার অন্যতম লক্ষ্য। আর এই মাইলফলক অর্জনের দৌড়ে এগিয়ে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, রণবীর সিং ও দক্ষিণী সুপারস্টার প্রভাস।

২০২৩ সালটি ছিল শাহরুখ খানের জন্য বিশেষ সাফল্যের বছর। ওই বছর মুক্তি পাওয়া ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন তিনি। এরপর একই বছর আসে ‘জাওয়ান’। দুটি সিনেমাই বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকার বেশি আয় করে নতুন রেকর্ড গড়ে। পরপর দুই সিনেমার এমন সাফল্যে বক্স অফিসে নিজের অবস্থান আরও শক্ত করেন কিং খান।

অন্যদিকে, ক্যারিয়ারের কঠিন সময় পেরিয়ে নতুন করে আলোচনায় আসেন রণবীর সিং। টানা তিনটি সিনেমা ব্যর্থ হওয়ার পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তাঁকে আবারও দর্শকদের নজরে নিয়ে আসে। এরপর ‘ধুরন্ধর ১’ ও ‘ধুরন্ধর ২’-এর সাফল্য তাঁর জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করে। বিশেষ করে স্পাই থ্রিলার ঘরানার এই সিনেমাগুলো বক্স অফিসে বড় সাফল্যের পাশাপাশি দর্শকদের সিনেমা দেখার রুচিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে।

১০০০ কোটি টাকার মাইলফলক অর্জনে প্রভাসের নামও রয়েছে বিশেষভাবে। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী ২’ সিনেমার মাধ্যমে প্রথম এই সাফল্য পান তিনি। প্রথম পর্বের শেষে তৈরি হওয়া রহস্য ও কৌতূহল দ্বিতীয় পর্ব ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। দীর্ঘ বিরতির পর ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার মাধ্যমেও আবারও ১০০০ কোটি টাকার বেশি আয়ের সাফল্য পান এই তারকা।

তবে এই তালিকায় শুধু শাহরুখ, রণবীর ও প্রভাসই নন। ‘পুষ্পা ২’ সিনেমার মাধ্যমে জায়গা করে নিয়েছেন আল্লু অর্জুন। যশের ‘কেজিএফ চ্যাপ্টার ২’, রাম চরণের ‘আরআরআর’ এবং আমির খানের ‘দঙ্গল’ সিনেমাও ১০০০ কোটি টাকার বেশি আয় করে বক্স অফিসের ইতিহাসে জায়গা করে নিয়েছে।

এখন চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ, পরবর্তী ১০০০ কোটির ক্লাবে নাম লেখাবে কোন সিনেমা? সম্ভাব্য আলোচনায় রয়েছে ‘রামায়ণ’ ও শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। ধারণা করা হচ্ছে, মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ১০০০ কোটি টাকার আয় ছাড়িয়ে যেতে পারে ‘রামায়ণ’। অন্যদিকে, দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় ফিরতে যাওয়া শাহরুখের ‘কিং’ নিয়েও প্রত্যাশা অনেক বেশি।

এদিকে, বক্স অফিসের লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। সিনেমাটির প্রচারণামূলক উপকরণ ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। একইভাবে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়েও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তিন জনপ্রিয় তারকার উপস্থিতি সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা বাড়িয়েছে। বারবার মুক্তির তারিখ পরিবর্তনের কারণেও এটি আলোচনায় রয়েছে।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, কোনো সিনেমার টিজার ও ট্রেলার দর্শকদের আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শেষ পর্যন্ত বক্স অফিসে সাফল্য নির্ভর করে গল্প, অভিনয়, নির্মাণশৈলী এবং দর্শকদের প্রত্যাশা পূরণের ওপর। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের বিনোদিত করতে পারলেই ১০০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করা সম্ভব।

এরই মধ্যে ‘রাকা’, ‘ড্রাগন’ ও ‘সালার ২’-এর মতো আরও কয়েকটি বড় বাজেটের সিনেমা ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা। এসব সিনেমা বক্স অফিসের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে পারে। তবে শেষ পর্যন্ত কে বাজিমাত করবে, তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমাগুলোর মুক্তি, অগ্রিম টিকিট বিক্রি ও দর্শকদের প্রতিক্রিয়ার জন্য।

Facebook Comments Box

Posted ১:৫০ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।