ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উৎপাদন ব্যাহত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা, উৎপাদন ব্যাহত

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষের জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাকশিল্পে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রফতানি আয়ের খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি জানান, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে শনিবারও সাভার ও আশুলিয়া এলাকার ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।

মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা অব্যাহত থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তবে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের উদ্যোক্তারা মজুরি বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করবেন।

এ সময় শ্রমিক ফেডারেশনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, শ্রমিক ফেডারেশনগুলোও চলমান পরিস্থিতি সামাল দিতে পারছে না।

Facebook Comments Box

Posted ১:২২ পিএম | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।