ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না, বাড়ির মালিকদের সতর্ক করলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না, বাড়ির মালিকদের সতর্ক করলেন প্রতিমন্ত্রী

পোশাকশ্রমিকদের বেতন বাড়লেও শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বাড়ানো যাবে না বলে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দেশনা অমান্য করে বাড়িভাড়া বাড়ালে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে।

এ পরিস্থিতিতে বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে কেউ যেন বাড়িভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমিক অধ্যুষিত যেকোনো এলাকায় বাড়ির মালিক ভাড়া বাড়ালে শ্রমিকদের প্রশাসনকে বিষয়টি জানাতে হবে। প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ নির্দেশনা পোশাকশ্রমিক অধ্যুষিত সব এলাকার জন্য প্রযোজ্য হবে।

শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে মীর শাহে আলম বলেন, আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:১৬ পিএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।