ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম, শ্রেণিভেদে বাড়বে ৫০ শতাংশ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

জমি অধিগ্রহণে বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম, শ্রেণিভেদে বাড়বে ৫০ শতাংশ

জমি অধিগ্রহণের ক্ষেত্রে একই শ্রেণির জমির কেনাবেচার তথ্য পাওয়া না গেলে বাজারমূল্য নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, বসতবাটি, ভিটি ও দোকান শ্রেণির জমির মূল্য নাল বা সমজাতীয় জমির তুলনায় ৫০ শতাংশ বেশি নির্ধারণ করতে হবে। অন্যদিকে, চালা ও পুকুরের পাড়ের জমির মূল্য হবে ২৫ শতাংশ বেশি।

গত ২২ নভেম্বর ভূমি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে। এতে বিভিন্ন শ্রেণির জমির বাজারমূল্য নির্ধারণের পদ্ধতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, বসতবাটি, ভিটি ও দোকান শ্রেণির জমির মূল্য নাল বা সমজাতীয় জমির চেয়ে ৫০ শতাংশ বেশি নির্ধারণ করতে হবে। চালা ও পুকুরের পাড়ের জমির মূল্য নির্ধারণ করতে হবে ২৫ শতাংশ বেশি।

এ ছাড়া চাষযোগ্য পতিত জমির মূল্য হবে নাল বা সমজাতীয় জমির ৫০ শতাংশ। পতিত অচাষযোগ্য জমির মূল্য নির্ধারণ করতে হবে নাল জমির ৩৩ দশমিক ৩৩ শতাংশ হিসেবে। আর ডোবা ও খালের জমির মূল্য হবে নাল জমির ২৫ শতাংশ।

অন্যদিকে, হালট ও কাঁচা সড়কের জমির মূল্য নাল বা সমজাতীয় জমির সমান নির্ধারণ করতে হবে।

পরিপত্রে বলা হয়েছে, ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭’-এর ৯ ও ১০ ধারা এবং ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল বিধিমালা, ২০২৬’-এর ২৯ বিধি অনুসরণ করে বাজারমূল্য নির্ধারণ করা সম্ভব না হলে নতুন এ নির্দেশনা কার্যকর হবে।

তবে এ নির্দেশনার আলোকে নির্ধারিত বাজারমূল্য সরকার কর্তৃক সংশ্লিষ্ট শ্রেণির জন্য নির্ধারিত সর্বনিম্ন মৌজা মূল্যের চেয়ে কম করা যাবে না।

ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির শ্রেণি ও মূল্যহার নির্ধারণ নিয়ে সৃষ্ট জটিলতা দূর করা এবং বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া সহজ ও সুনির্দিষ্ট করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৪:২৬ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।