ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে বিস্ফোরণ, ঝুঁকিতে তেলবাহী ট্যাংকার

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে বিস্ফোরণ, ঝুঁকিতে তেলবাহী ট্যাংকার

ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে পেতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ও সোমবারের মধ্যে মোট ছয়টি ট্যাংকার মাইনের আঘাতে আগুনের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে প্রায় প্রতিদিনই তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার শিকার হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর দাবি, এসব ঘটনার পেছনে ইরানের বিপ্লবী গার্ডের সরাসরি হামলা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এর আগে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নির্বিঘ্নে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর পাহারায় তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালি অতিক্রম করছে। তবে এসব জাহাজও প্রায়ই ইরানি হামলার ঝুঁকিতে পড়ছে।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান বেশ কয়েকটি শর্ত দিয়েছে। দেশটির দাবি, এ জলপথে আগের মতো স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে হলে জব্দ করা ইরানি অর্থ ছাড়তে হবে, দেশটির ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আন্তর্জাতিক বাজারে ইরানি তেল অবাধে রপ্তানির সুযোগ দিতে হবে।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির ওপর আবারও হামলা হলে দ্রুত যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা থাকবে না। ইরান যত দিন প্রয়োজন মনে করবে, তত দিনই যুদ্ধ চালিয়ে যাবে।

Facebook Comments Box

Posted ৬:৫৮ এএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।