ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সিনেমা থেকে বাদ পড়ার ‘অদ্ভুত কারণ’ জানালেন তাপসী

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

সিনেমা থেকে বাদ পড়ার ‘অদ্ভুত কারণ’ জানালেন তাপসী

বলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে বরাবরই খোলামেলা অভিনেত্রী তাপসী পান্নু। এবার এক সাক্ষাৎকারে সিনেমা থেকে বাদ পড়ার দুটি তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে একবার কোনো স্পষ্ট কারণ না জানিয়েই তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। আরেকবার যে কারণ দেখানো হয়েছিল, সেটিকে নিজের পাওয়া ‘সবচেয়ে খারাপ কারণ’ বলে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

তাপসী জানান, একটি সিনেমায় অভিনয়ের জন্য তার সঙ্গে আগেই কথা হয়েছিল। সেই অনুযায়ী তিনি নিজের সময়ও বরাদ্দ করেছিলেন। কিন্তু পরে সিনেমাটির নায়কই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

তাপসীর ভাষায়, ‘আমাকে বলা হয়েছিল, সিনেমার নায়কই আমাকে বাদ দিয়েছেন। ঈশ্বরই জানেন কেন। আমি নানা কারণ কল্পনা করতে থাকি। তার অনিরাপত্তা থাকতে পারে, হয়তো এমন কাউকে চেয়েছিলেন, যার সঙ্গে তার বেশি ঘনিষ্ঠতা ছিল। অনেক কারণই কল্পনা করতে পারি। কিন্তু আমাকে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।’

বাদ দেওয়ার কারণ জানতে বারবার প্রশ্ন করার পর তাকে জানানো হয়, নায়ক আর তাকে সিনেমাটিতে চান না।

তবে এর চেয়েও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাপসী। একটি সিনেমা থেকে তাকে কেন বাদ দেওয়া হয়েছিল, জানতে চাইলে তাকে বলা হয়েছিল, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ তাপসীর কাছে এটিই ছিল সিনেমা থেকে বাদ পড়ার ‘সবচেয়ে খারাপ কারণ’। তবে ওই অভিনেত্রী নায়ক কিংবা তার স্ত্রীর কারও নাম প্রকাশ করেননি।

অভিনয়ের ক্ষেত্রে নিজেকে একই ধরনের চরিত্রে আটকে রাখতে চান না তাপসী। এ কারণে কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেও জানান তিনি।

তাপসীর মতে, গ্ল্যামারাস চরিত্রের জন্য কয়েকজন নির্দিষ্ট অভিনেত্রী এবং কঠিন বা সামাজিক ইস্যুভিত্তিক সিনেমার জন্য অন্য কয়েকজনকে বেছে নেওয়ার প্রবণতা রয়েছে। দর্শক যেন সিনেমার শেষ সহজেই অনুমান করতে না পারেন, সে কারণেই তিনি কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

সম্প্রতি তাপসীকে ‘আসসি’ ও ‘গান্ধারি’ সিনেমায় দেখা গেছে। অনুভব সিনহা পরিচালিত ‘আসসি’তে তিনি আইনজীবী রাভি ভাটকলের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে দেবাশিস মাখিজা পরিচালিত ‘গান্ধারি’ সিনেমায় তাপসীকে দেখা গেছে মেয়েকে অপহরণের পর তাকে খুঁজতে বের হওয়া এক মায়ের চরিত্রে।

Facebook Comments Box

Posted ১:২৯ এএম | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।