ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সৌদির ৫ বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১৯ ও আহত ৩৬৪

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

সৌদির ৫ বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ১৯ ও আহত ৩৬৪

সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৯ জন নিহত ও ৩৬৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়ায় প্রচারিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, অক্টোবরের শুরু থেকে সৌদি আরবে হুতিদের হামলা বেড়েছে। গত জুলাই থেকেই সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হামলা জোরদার করে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি।

তুর্কি আল-মালিকির তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরু থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে অন্তত ২০ বার লক্ষ্যবস্তু করেছে হুতিরা। বিশেষ করে ৭ থেকে ১১ অক্টোবরের মধ্যে চালানো হামলায় ১৭ জন নিহত ও ৩৩৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় দুজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। জাজান অঞ্চলের কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত হয়েছেন আরও তিনজন।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর থেকে রিয়াদের প্রধান বিমানবন্দরসহ দেশটির অন্তত পাঁচটি বিমানবন্দর হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় বিমানবন্দরগুলোর অবকাঠামোর ক্ষয়ক্ষতির পাশাপাশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হয়েছে।

হুতিদের ধারাবাহিক হামলায় সৌদি আরবসহ পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ ও উত্তেজনা বেড়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

Posted ৬:৩৮ এএম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।