ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

গাজীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালেও তাঁদের পাওয়া যায়নি।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা হলেন মো. ফারুক (৩২) ও নয়ন (১৯)। ফারুক সিলেটের কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের ধনুয়া দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন দোলনের বাড়িতে ভাড়া থাকেন। অন্যদিকে নয়ন শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে।

ভুক্তভোগী ওই পোশাকশ্রমিক স্বামীর সঙ্গে শ্রীপুরের নয়নপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, গত সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ফারুক ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। পরে নয়ন ভুক্তভোগীকে তাঁর ভাড়া বাসা থেকে টেনেহিঁচড়ে একটি পরিত্যক্ত টিনশেড বাড়ির কক্ষে নিয়ে যান।

সেখানে ফারুক ও নয়ন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুজনও তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় ফারুক ও নয়নসহ অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।