ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

স্কুলে টানা ১০ দিনের ছুটি, কলেজে ১৬ দিনের সুযোগ

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

স্কুলে টানা ১০ দিনের ছুটি, কলেজে ১৬ দিনের সুযোগ

এআই জেনারেটেড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সাপ্তাহিক ছুটি ও লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে রয়েছে ভিন্নতা।

২০২৬ সালের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা ১০ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

কলেজে ছুটি ১৮ থেকে ২৯ অক্টোবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজে ছুটি নির্ধারণ করা হয়েছে। এ সময়ে দুর্গাপূজা, বিজয়া দশমী ও লক্ষ্মীপূজাসহ বিভিন্ন উপলক্ষে ছুটি থাকবে।

ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের দীর্ঘ বিরতির সুযোগ তৈরি হতে পারে। ১৬ ও ১৭ অক্টোবর এবং ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটির পরিধি আরও বাড়বে।

মাদরাসায় তিন দিনের ছুটি

সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ি মাদরাসায় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা ছুটি পাবেন।

সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্যও টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ঘোষিত ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ছুটির সময় ভিন্ন

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে দুর্গাপূজার ছুটির কোনো অভিন্ন সময়সূচি নেই। নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয় ছুটি নির্ধারণ করে। ফলে একেক বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়কাল ভিন্ন হতে পারে।

Facebook Comments Box

Posted ৫:৪০ এএম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।