ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, জাপানের ৯.৯ মাত্রার সতর্কতা নিয়ে বিভ্রান্তি

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, জাপানের ৯.৯ মাত্রার সতর্কতা নিয়ে বিভ্রান্তি

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করেছিল। পরে ভূমিকম্পের প্রকৃত মাত্রা ৬.৯ বলে জানানো হয়। সংবাদমাধ্যম বিএনও নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৪০ কিলোমিটার গভীরে। রাশিয়ার দূরপ্রাচ্যের ভিলিউচিনস্ক শহরের প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এর উপকেন্দ্র।

ভূমিকম্পের পরপরই কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিএনও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের আগাম সতর্কতা জারি করেছিল। ওই সতর্কতায় দেশটির বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পনের আশঙ্কা প্রকাশ করা হয়। পরে ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে উল্লেখ করা হয়।

৯.৯ মাত্রার ভূমিকম্প হলে তা যন্ত্রের সাহায্যে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হতো। এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছিল ১৯৬০ সালে চিলির ভালদিভিয়ায়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.৫।

কামচাটকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এর অংশ। গত বছরের জুলাইয়ে এ অঞ্চলের উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে উপকূলীয় একটি গ্রামের অংশ সাগরে বিলীন হয়ে যায়।

Facebook Comments Box

Posted ৭:২৩ এএম | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।