ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সৌদির ৩ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি হুতিদের, সরে যাওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

সৌদির ৩ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি হুতিদের, সরে যাওয়ার নির্দেশ

ইয়েমেনের রাজধানী সানায় সামরিক হামলা চালানো হলে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে সৌদি আরামকোর প্রধান কার্যালয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আরামকোর একটি শোধনাগারের নাম উল্লেখ করেছে গোষ্ঠীটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক ঘোষণায় হুতিরা জানায়, সানায় হামলা হলে সৌদি আরবের দাম্মামে অবস্থিত আরামকোর প্রধান কার্যালয় এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আরামকোর শোধনাগারে হামলা চালানো হতে পারে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের যেকোনো তেল স্থাপনাকে তাদের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সৌদি তেল স্থাপনাগুলোতে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে সংশ্লিষ্ট এলাকা থেকে সরে যাওয়ার সতর্কবার্তা দেন তিনি।

একই সঙ্গে আগে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা বিমানবন্দর ও আকাশপথের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে হুতিরা। এসব এলাকা এড়িয়ে চলতে বিমান সংস্থা, সাধারণ যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

সানায় সৌদি জোটের সতর্কবার্তার পর উত্তেজনা

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

মঙ্গলবার সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানার আল-সাবাহা এলাকায় অবস্থিত ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কেন্দ্রীয় স্টেশন থেকে সাধারণ নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেয়। জোটের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সামরিক অভিযানের আগে বড় ধরনের প্রাণহানি এড়াতে এ সতর্কতা জারি করা হয়েছে।

এর পরপরই পাল্টা হুঁশিয়ারি দেয় হুতিরা। সৌদি বাহিনী সানায় হামলা চালালে রিয়াদ ও দাম্মামের উল্লিখিত স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানা হবে বলে জানায় গোষ্ঠীটি।

এদিকে, দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

Posted ৫:৫৮ পিএম | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।