ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এসসিওর ছবিতে মোদির ছবি বাদ, শাহবাজের কার্যালয় ঘিরে বিতর্ক

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

এসসিওর ছবিতে মোদির ছবি বাদ, শাহবাজের কার্যালয় ঘিরে বিতর্ক

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনের একটি দলগত ছবি সম্পাদনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকজন বিশ্বনেতার ছবি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের বিরুদ্ধে। সম্পাদিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে কূটনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সম্মেলনে অধিবেশন শুরুর আগে এসসিওর সদস্য, পর্যবেক্ষক ও অংশীদার দেশগুলোর নেতারা নিয়ম অনুযায়ী একটি দলগত ছবি তোলেন।

শাহবাজ শরিফের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মাঝখানে দেখা যায়। তাঁর আশপাশে চীন, রাশিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা রয়েছেন। তবে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও কয়েকজন নেতাকে দেখা যায়নি।

পরে মোদি একই অনুষ্ঠানের মূল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি স্পষ্ট হয়। মূল ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে ছিলেন। তাঁর দুই পাশে মোদিসহ আরও পাঁচজন বিশ্বনেতা ছিলেন। অভিযোগ, প্রকাশিত ছবিতে ক্রপ করে তাদের বাদ দেওয়া হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এবারের এসসিও সম্মেলনে ১০টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি ১৫টি অংশীদার ও দুটি পর্যবেক্ষক দেশ অংশ নেয়।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ১:২৮ এএম | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।