ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সার কারখানা চালু হলে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব: বিসিআইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

সার কারখানা চালু হলে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব: বিসিআইসি চেয়ারম্যান

দেশের সব সার কারখানার উৎপাদন চালু করা গেলে ইউরিয়া সার আমদানি বাবদ বছরে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গ্যাস সংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে বন্ধ রয়েছে আশুগঞ্জ সার কারখানা। তবে চলতি বছরই গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটির উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিসিআইসি চেয়ারম্যান।

মো. বাবুল মিঞা বলেন, বিসিআইসির অধীন কারখানাগুলো সচল করতে সরকার কাজ করছে। বর্তমানে বছরে ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে দেশের চাহিদা মিটিয়েও সার রপ্তানি করা সম্ভব।

তিনি বলেন, সার কারখানাগুলোর উৎপাদন চালুর ক্ষেত্রে প্রধান বাধা গ্যাস সংকট। এ সংকট কাটিয়ে কারখানাগুলো চালু করার লক্ষ্যেই কাজ চলছে। সব কারখানা সচল করা গেলে ইউরিয়া সার আমদানি করতে হবে না।

পরিদর্শনকালে বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আলী আশরাফ, উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়াসহ কারখানার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৩৮ পিএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।