জেলা প্রতিনিধি | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত

আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদে বিশ্বাসী প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সাংগঠনিক কার্যক্রম গতিশীল হবে এবং সাধারণ মানুষের সহযোগিতাও বাড়বে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, ‘সামনের নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে এমন ব্যক্তির পক্ষে কাজ করব, যিনি জাতীয়তাবাদে বিশ্বাস করেন। এতে আমাদের কাজ করা সহজ হবে। সাধারণ মানুষও আরও বেশি সহযোগিতা করবে। আমরা চাই মানুষের সহযোগিতা করতে।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান দেশকে বাঁচিয়েছেন। আজ তাঁরই সন্তান বাংলাদেশের হাল ধরেছেন। আমাদের কাজ হলো তাঁর হাতকে শক্তিশালী করা।’
জিয়া মঞ্চের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামে ভূমিকার প্রশংসা করে চিফ হুইপ বলেন, রাজপথে নেতাকর্মীরা যে রক্ত দিয়েছেন, তার মূল্যায়ন করবেন তারেক রহমান। জিয়া মঞ্চকে বিএনপির ১২তম সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য তারেক রহমানের কাছে সুপারিশ করবেন বলেও জানান তিনি।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, ধর্মবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়জুল্লাহ ইকবাল এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।
Posted ১:৪০ পিএম | বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।