ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

জ্বালানি সংকট মোকাবিলায় দেশে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনা করছে সরকার। এসব প্রকল্পে যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘সাসটেইনেবল পাওয়ার অ্যান্ড এনার্জি: ড্রাইভিং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় অফশোর ও অনশোর গ্যাস অনুসন্ধানের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। চুক্তিভিত্তিক অনুসন্ধানের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ১৫০টি কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। গ্যাসের সংকট নিরসনে নতুন তিন থেকে চারটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পে যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হচ্ছেন।
নতুন জ্বালানি অবকাঠামো নির্মাণের পরিকল্পনা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মাতারবাড়ীর পাশাপাশি খুলনার কাছেও ২০ মিটার ড্রাফটের একটি নতুন স্থান চিহ্নিত করা হয়েছে।
সেখানে বড় জাহাজ থেকে সরাসরি তেল ও এলএনজি খালাসের সুবিধাসম্পন্ন আধুনিক টার্মিনাল নির্মাণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সেখানে একটি জ্বালানি হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
Posted ২:০৫ পিএম | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।