ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরাকের কুর্দিস্তানে বাংলাদেশিদের ভিসা জরিমানা ৭৫% কমল, শেষ সময় ৩১ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

ইরাকের কুর্দিস্তানে বাংলাদেশিদের ভিসা জরিমানা ৭৫% কমল, শেষ সময় ৩১ ডিসেম্বর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর। ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে আরোপিত জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান অঞ্চল সরকার। ফলে নির্ধারিত জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে সংশ্লিষ্ট প্রবাসীদের।

বুধবার কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে বিদেশি নাগরিকদের ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে ধার্য করা জরিমানা ৭৫ শতাংশ কমানো হয়েছে।

আদেশ নম্বর ৩২৫৫৭ অনুযায়ী, যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি কিংবা তা রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এ সুবিধা পাবেন। মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি পারমিটধারীরাও এ ছাড়ের আওতায় থাকবেন।

২০১১ সালের নির্দেশনা নম্বর ১ অনুযায়ী নির্ধারিত মোট বিলম্ব জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করলেই এ সুবিধা পাওয়া যাবে।

ছাড় পেতে আবেদন করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

জরিমানায় এ ছাড় পেতে সংশ্লিষ্ট প্রবাসীদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি দপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

Facebook Comments Box

Posted ১২:২১ পিএম | বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।