ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আহত বহু যাত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আহত বহু যাত্রী

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাওটি স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেনের যাত্রীরা জানান, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। তাঁদের দাবি, অন্যান্য দিনের তুলনায় ট্রেনটির গতি বেশি ছিল। নাওটি স্টেশন পার হওয়ার পর হঠাৎ তিনটি বগি লাইনচ্যুত হলে ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি।

এ সময় কয়েকজন যাত্রীর মাথা ফেটে যায়। কারও হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আরও কয়েকজন আহত হন। কয়েকজন যাত্রী পদপিষ্টও হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ট্রেনের যাত্রী নাহিদা আক্তার বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে যান। কয়েকজন পদপিষ্ট হন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে তিনি ধোঁয়া বের হতে দেখেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য তখনো জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ১০:৩৪ এএম | বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।