নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং শিশু ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ও লিও ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়া।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় জেলার বর্ডার বাজার এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লায়ন অঞ্জন মল্লিক এফসিএ, পিএমজেএফ। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২, বাংলাদেশের শিশু ক্যান্সার কমিটির চেয়ারপার্সন এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসির কো-ফাউন্ডার।
আয়োজকরা জানান, ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। পাশাপাশি শিশু ক্যান্সার ও জরায়ুমুখের ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ও পরামর্শ দেওয়া হবে।
লায়ন্স ইন্টারন্যাশনালের বৈশ্বিক লক্ষ্যগুলোর মধ্যে ডায়াবেটিস সচেতনতা ও শিশু ক্যান্সার প্রতিরোধ অন্যতম। এ লক্ষ্য সামনে রেখেই স্থানীয় পর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত বছরের অক্টোবরে লায়ন্স ক্লাব অব ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে একটি বিনামূল্যের ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পে ১৮৯ জনের ডায়াবেটিস পরীক্ষা করে ৬৫ জনের রোগটি শনাক্ত করা হয়। এ ছাড়া ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
সমাজসেবা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে কাজ করছেন লায়ন অঞ্জন মল্লিক। তাঁর নেতৃত্বে লায়ন্স ইন্টারন্যাশনালের শিশু ক্যান্সার কমিটি দেশের বিভিন্ন স্থানে ক্যান্সারে আক্রান্ত শিশুদের সহায়তায় কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই সমাজসেবক স্থানীয় পর্যায়েও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
আয়োজকরা এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেছেন। তাঁদের আশা, এ ধরনের উদ্যোগ ডায়াবেটিস ও ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নেও ভূমিকা রাখবে।
Posted ৫:৩০ পিএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।