| বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 165 বার পঠিত

মেসেঞ্জার লাইট অ্যাপ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা কর্তৃপক্ষ। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর বন্ধ করে দেয়া হবে জনপ্রিয় এই অ্যাপ। এরইমধ্যে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেয়া হয়েছে অ্যাপটি।
শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনোমিকস টাইমস।
এতে বলা হয়, কম গতির ইন্টারনেট বা দুর্বল মোবাইল নেটওয়ার্কের সমস্যা সমাধানে মেসেঞ্জার লাইট অ্যাপ এনেছিল ফেসবুক। মূল মেসেঞ্জার অ্যাপের সব সুবিধা পাওয়া না গেলেও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এ অ্যাপ ছিল জনপ্রিয় মাধ্যম। তবে আগামী সেপ্টেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপটি।
Posted ২:২৯ এএম | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।