ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কিশোরসহ আটক ৬ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কিশোরসহ আটক ৬ ফিলিস্তিনি

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস, তুলকারেম ও জেনিনে অভিযান চালিয়ে এক কিশোরসহ ছয় ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

নাবলুসের দক্ষিণে বেইতা শহর থেকে ১৭ বছর বয়সী মাহমুদ দাহের মাহমুদ দাউদকে আটক করা হয়েছে। তবে তাকে আটকের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তুলকারেমের শুওয়েইকা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাজেদ দাবাস ও তার ২০ বছর বয়সী ছেলে আহমেদ দাবাসকে আটক করে ইসরায়েলি সেনারা। অভিযান শেষে বাবা-ছেলেকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ওয়াফা।

এদিকে জেনিনের মাসলিয়া গ্রামে অভিযান চালিয়ে আরও তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তারা হলেন—ইসাম রাসেম আবু আল-রুব, খালেদ ফারুক আবু আল-রুব ও হানি আবু আল-রুব।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান ও গ্রেপ্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে সামরিক অভিযান, গ্রেপ্তার ও সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ১:০২ এএম | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।