ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাঞ্ছারামপুরে সেতু দখল করে ব্যবসা, যানজটে চরম ভোগান্তিতে মানুষ

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

বাঞ্ছারামপুরে সেতু দখল করে ব্যবসা, যানজটে চরম ভোগান্তিতে মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে ডোলভাঙা নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতু দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে একশ্রেণির ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে সেতুতে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।

উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত সেতুটি দিয়ে প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করে। দিনের বেলায় রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও মালবাহী ট্রাক চলাচলের কারণে সেতুটিতে যানবাহনের চাপ থাকে বেশি। এর মধ্যে সেতুর ওপর ব্যবসা পরিচালনার কারণে চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ছে। ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে স্কুল চলাকালে শিক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। সেতু পারাপারের সময় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের কাছে বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে এ কারণে যে, সেতুটি থেকে উপজেলা পরিষদের দূরত্ব মাত্র ২০০ গজ। প্রশাসনিক কার্যালয়ের এত কাছে সেতু দখল করে ব্যবসা পরিচালিত হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকেরা।

সেতুটি দখলমুক্ত করে স্বাভাবিক যান ও জনচলাচল নিশ্চিত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন বাঞ্ছারামপুরবাসী।

Facebook Comments Box

Posted ৩:২০ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।