ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এ দাবিতে নিম্নতম মজুরি বোর্ডের কাছে প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব দেয়। সভা শেষে বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।

সভা শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো তাদের লিখিত প্রস্তাব জমা দেননি। এ জন্য তাদের চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ এবং আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন।

তবে শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাবের বিষয়ে এখন মালিকপক্ষের অবস্থান জানার অপেক্ষা।

Facebook Comments Box

Posted ১:৫৭ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।