ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার

শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে কেবল শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে ছয়টি হাসপাতালে ১০০টি করে শয্যা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, ‘টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রাম—প্রাথমিকভাবে এই ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

এ সময় দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর করে তোলা হয়েছে। নিজস্ব খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে আমদানির ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে দেশের শিল্পের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, ওই সময়ে দেশের চিকিৎসাব্যবস্থা, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বিশেষ একটি দেশের ওপর নির্ভরশীল হতে বাধ্য হয়।

Facebook Comments Box

Posted ২:১০ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।