ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বরগুনায় ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

বরগুনায় ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী একটি ইউটিলিটি ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ফেরির কর্মচারীদের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফেরিটি। এ ঘটনায় যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ফেরি কর্তৃপক্ষ।

ফেরি কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৩৫ বছর ধরে আমতলীতে পায়রা নদী পারাপারে তিনটি ফেরি চলাচল করছে। ঘটনার রাতে একটি মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরির পন্টুনে আসে। তারা ফেরির ইজারাদার প্রতিনিধি মো. আসলামের কক্ষের ছিটকিনি বাইরে থেকে আটকে দিয়ে ইঞ্জিনের কভারে পেট্রল ঢালতে শুরু করে।

বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন আসলাম। তাঁর চিৎকার শুনে ফেরির খালাসি সায়েমসহ অন্য কর্মচারীরা ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে আগুন দেওয়ার আগেই মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ফেরির খালাসি সায়েম ও চালক আব্দুল বারেক হাওলাদার জানান, আসলাম তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পেরে চিৎকার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম জানান, ফেরিতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হবে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

Posted ২:২২ পিএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।