ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মধুখালীতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৫০; ট্রাকচালকের পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি   |   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   0 বার পঠিত

মধুখালীতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৫০; ট্রাকচালকের পা বিচ্ছিন্ন

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় ট্রাকচালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিলের সামনে রড নামানোর জন্য ঘোরানোর চেষ্টা করছিল। এ সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকটির মাঝামাঝি অংশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী, চালক ও সহকারীসহ অন্তত ৫০ জন আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে ট্রাকচালক গাড়ির ভেতরে আটকা পড়লে তার একটি পা কেটে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ৬:৪১ এএম | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।