ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জামালপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৪ জনের, নিহত ৮ মাসের শিশু

জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

জামালপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৪ জনের, নিহত ৮ মাসের শিশু

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে আট মাস বয়সী এক শিশুও। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন।

শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২০) ও তাঁদের আট মাস বয়সী সন্তান রিফা। অপর নিহত ব্যক্তি হলেন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার বরকত আলী ভূঁইয়ার ছেলে শওকত হাসান লিখন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি জামালপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে জামালপুরগামী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীসহ অন্তত চারজন গুরুতর আহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

Facebook Comments Box

Posted ৭:৫৪ এএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।