ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

লার্নার লাইসেন্সে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব নিয়ম, কড়া বার্তা বিআরটিএর

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

লার্নার লাইসেন্সে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব নিয়ম, কড়া বার্তা বিআরটিএর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান চালকদের জন্য সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সধারীদের জন্যও নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব নির্দেশনা জানানো হয়।

বিআরটিএ জানিয়েছে, শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় মোটরযান চালাতে পারবেন। এ ক্ষেত্রে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখতে হবে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষানবিশ চালক প্রশিক্ষণের উদ্দেশ্যে সড়কে গাড়ি নিয়ে বের হলে সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে ‘L’ লেখা থাকতে হবে। এ জন্য গাড়িতে সরাসরি চিহ্নটি লিখে রাখা অথবা চিহ্নসংবলিত বোর্ড ঝুলিয়ে দেওয়া যাবে।

বিআরটিএর এ নির্দেশনার মূল উদ্দেশ্য হলো সড়কে অন্য চালকদের সতর্ক করা। ‘L’ চিহ্ন দেখে অন্য যানবাহনের চালকরা বুঝতে পারবেন, গাড়িটি একজন নতুন বা শিক্ষানবিশ চালক চালাচ্ছেন। এতে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারবেন।

সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে শিক্ষানবিশ চালকসহ সব মোটরযান চালককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

Facebook Comments Box

Posted ২:২১ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।