ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান তিনি।

সেখানে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। দলের কেন্দ্রীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে শনিবার সকালে সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দলটির ঘোষিত কর্মসূচি শুরু হয়।

Facebook Comments Box

Posted ৫:৪৮ এএম | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।