শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ছাত্র নির্যাতনের প্রতিবাদে আমরা’ পোস্টার হাতে চবির ৩ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   211 বার পঠিত

ছাত্র নির্যাতনের প্রতিবাদে আমরা’ পোস্টার হাতে চবির ৩ শিক্ষক

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষক।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘ছাত্র নির্যাতনের প্রতিবাদে আমরা’ পোস্টার হাতে প্রতিবাদ জানান তারা।

প্রতিবাদ জানানো তিন শিক্ষক হলেন, চবির বায়োক্যামিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিএইচ হাবিব এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী।

কোটা সংস্কার আন্দোলনের জেরে সারা দেশে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে আন্দোলকারীরা রাস্তায় নেমে আসে।

আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে তিন ছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক শতাধিক।

Facebook Comments Box

Posted ৪:১১ পিএম | বুধবার, ১৭ জুলাই ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

test
(284 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।