নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত

কিশোরগঞ্জে নতুন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক জ্ঞান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে Entrepreneurship Development Program। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে NRBC Bank PLC-এর আয়োজনে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।
এবারের প্রশিক্ষণে কিশোরগঞ্জের ২৬ জন সম্ভাবনাময় নতুন উদ্যোক্তা অংশ নেন। তাঁদের ব্যবসায়িক উদ্যোগ, পরিকল্পনা ও নতুন কিছু শেখার আগ্রহ ছিল অনুপ্রেরণাদায়ক। উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো এবং তাঁদের ব্যবসায়িক জ্ঞান সমৃদ্ধ করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NRBC Bank PLC-এর কিশোরগঞ্জ শাখার FAVP ও শাখা ব্যবস্থাপক এবং প্রোগ্রামের সমন্বয়ক এ.টি.এম. মাসুদুল হক, Jamuna Bank PLC-এর কিশোরগঞ্জ শাখার FAVP ও Manager Operations সাইফুল ইসলাম মাসুম এবং NRBC Bank PLC-এর ময়মনসিংহ শাখার শাখা ব্যবস্থাপক মো. আলামিন।
অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটানো দিনটিকে আরও স্মরণীয় করে তোলে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশিক্ষণে অংশ নেওয়া সব উদ্যোক্তার প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভকামনা।
উদ্যোক্তাদের ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ।
Posted ৬:৩০ পিএম | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।