ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ভারতে ট্রেনের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

ভারতে ট্রেনের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ভারতের পাঞ্জাব রাজ্যে কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সরাই বানজারা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের পর পঞ্চম বগিতে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরও তিনটি বগিতে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

ঘটনার ভিডিওতে ট্রেনের কয়েকটি বগি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেল কর্মকর্তা ও জরুরি বিভাগের কর্মীরা কাজ করেন।

জানা গেছে, অমৃতসর থেকে ছেড়ে আসা ট্রেনটিতে বসন্তপুরা রেলস্টেশনের কাছে আগুন লাগে। স্টেশনটি একটি গ্রামের পাশে অবস্থিত। রাজপুরা শহর থেকে এর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

Posted ১:২৯ পিএম | শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।