ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে বিচারক ডা. আশীষ কুমার চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত

‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে বিচারক ডা. আশীষ কুমার চক্রবর্তী

চিকিৎসকদের বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরতে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর বিকেল ৪টায়, ঢাকার লা মেরিডিয়ান হোটেলে। অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকবেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।

চিকিৎসকদের পেশাগত পরিচয়ের বাইরের প্রতিভা, নেতৃত্ব, ব্যক্তিত্ব, যোগাযোগদক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই ২০২৫ সালে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। এতে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা নিজেদের যোগ্যতা ও আত্মবিশ্বাস তুলে ধরার পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন এবং অন্য চিকিৎসকদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।

বিচারক প্যানেলে আরও থাকছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম, বিতার্কিক, টেলিভিশন উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার এবং চিকিৎসক, অভিনেতা ও লেখক ডা. এজাজুল ইসলাম।

গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ হবে প্রতিযোগীদের চূড়ান্ত মূল্যায়ন ও বিজয়ীদের নাম ঘোষণা। বিভিন্ন পর্যায়ে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে টপ টেনের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে। পাশাপাশি অন্য প্রতিযোগীদের অবস্থান ও স্বীকৃতিও তুলে ধরা হবে। বিজয়ীরা মুকুট অর্জন করবেন। তবে মুকুট জয়ের বাইরেও প্রতিযোগীদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনকে এই আয়োজনের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রতিযোগিতাটির অফিশিয়াল কো-অর্ডিনেটর ছিলেন ডা. শেখ সোহা। আয়োজনের মূল উদ্যোক্তা দ্য রেস্ট্রেইন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হাসান মাহমুদ।

Facebook Comments Box

Posted ৫:০১ পিএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।