ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত, বাড়ছে খাদ্যসংকটও

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪ জন নিহত, বাড়ছে খাদ্যসংকটও

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৯৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১৬ জন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৩৮ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৪৯৮ জন আহত হয়েছেন।
গাজায় নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, ডিম কিনতেও হিমশিম

গাজায় প্রাণহানির পাশাপাশি তীব্র হচ্ছে খাদ্যসংকটের আশঙ্কা। বাণিজ্যিক পণ্য প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে। এর প্রভাবে আটা, ডিম ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ছে। অর্থের অভাবে অনেক পরিবার পর্যাপ্ত খাবার কিনতে পারছে না।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধের ঘোষণার পর মাত্র কয়েক দিনের ব্যবধানে বাজারে নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে খাদ্যসংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

উত্তর গাজার জাবালিয়া এলাকার ৫২ বছর বয়সী বাসিন্দা ইসমাইল আল-বারাওয়ি জানান, সীমান্ত ক্রসিং বন্ধ হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই বাজারে পণ্যের দাম বেড়ে যায়।

তিনি বলেন, আগে এক কার্টন ডিমের দাম ছিল ৩৫ ইসরায়েলি শেকেল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৩৫০ টাকা। এখন একই পরিমাণ ডিম কিনতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৭০ শেকেল, যা প্রায় ২ হাজার ৩৯১ থেকে ২ হাজার ৭৯০ টাকা।

পেঁয়াজের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। আগে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল পাঁচ থেকে ছয় শেকেল। এখন তা বেড়ে দাঁড়িয়েছে আট থেকে ১০ শেকেলে। বাংলাদেশি মুদ্রায় দাম প্রায় ২০০–২৪০ টাকা থেকে বেড়ে ৩১৮–৩৯৮ টাকা হয়েছে।

দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় খাবার কেনাও কঠিন হয়ে পড়েছে বলে জানান আল-বারাওয়ি। তিনি বলেন, আগে এক কার্টন ডিম কিনলেও এখন চার-পাঁচটি ডিম কিনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

Posted ১২:০৫ পিএম | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।