ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ চিকিৎসাসেবা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

জ্বালানি সংকটে গাজার হাসপাতালে বন্ধ হচ্ছে অধিকাংশ চিকিৎসাসেবা

জ্বালানি সংকট তীব্র হওয়ায় গাজার কুয়েত হাসপাতাল আগামী রোববার থেকে অধিকাংশ চিকিৎসাসেবা স্থগিত করার ঘোষণা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর শুধু জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া হবে। খবর আল জাজিরার।

হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছ থেকে তারা অবহিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জ্বালানি সংকটের কারণে অস্ত্রোপচার, প্রসূতি সেবা, বহির্বিভাগ, পরীক্ষা-নিরীক্ষা, অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহন সেবা বন্ধ থাকবে। তবে সাধারণ জরুরি বিভাগ ও প্রসূতি জরুরি বিভাগ চালু রাখা হবে।

গাজার স্বাস্থ্যব্যবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার মধ্যেই এ ঘোষণা এলো। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জ্বালানি, ইঞ্জিন তেল ও প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে কয়েকটি হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে।

অবশিষ্ট জেনারেটরগুলোও সার্বক্ষণিক চালু রাখতে হচ্ছে। ফলে হাসপাতালের সব জীবনরক্ষাকারী বিভাগে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

এর কয়েক দিন আগে খান ইউনিসের নাসের হাসপাতালের কর্মীরা রয়টার্সকে জানান, হাসপাতালের বিভিন্ন ভবনে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। হাসপাতালটির চারটি জেনারেটরের মধ্যে একটি ইতোমধ্যে অচল হয়ে পড়েছে।

কুয়েত হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেলে প্রতিদিন হাজারো ফিলিস্তিনি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হবেন।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

Posted ১:৫৯ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।