মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

‘ব্রেইন ড্রেইন’ নয়, ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক   |   সোমবার, ১১ মে ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

‘ব্রেইন ড্রেইন’ নয়, ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ করতে হবে: শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যাওয়া তরুণদের ফিরে এসে দেশের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘ব্রেইন ড্রেইন নয়’, ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ করতে হবে।

আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও এডুকেশন এক্সপো’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের সন্তানরা বাইরে গিয়ে উচ্চ শিক্ষিত হবে এবং সেখান থেকে আবার দেশে ফিরে আসবে। এসে দেশ সেবায়, মানবতার সেবায় কাজ করবে। সেভাবেই আমাদের দেশের উন্নয়ন হবে।’

এডুকেশন এক্সপোতে পাকিস্তানের মোট ২০টা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। উদ্বোধন ঘোষণার পর এডুকেশন এক্সপো পরিদর্শন করে পাকিস্তানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, ‘এই স্টলগুলো ঘুরে মনে হলো সমগ্র পাকিস্তান আমি ঘুরে আসছি। এবং তাদের শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন ঘটেছে, আমি সত্যি অ্যামেজড্। তাদের শিক্ষা ব্যবস্থা অনেক অনেক এগিয়ে গিয়েছে।’

পাকিস্তান ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’-এর আওতায় আগামী ৫ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে পর্যায়ক্রমে দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে, প্রথম পর্যায়ে পরীক্ষার মাধ্যমে বাছাই করে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়েছে। তারা এখন পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত। বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগের পাশাপাশি তারা মাসিক ৪০ হাজার টাকা বৃত্তি বাবদ পাচ্ছেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করায় পাকিস্তানকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি তাদের স্বাগত জানাই যে আমাদের দেশে এসে আমাদের মেধাবী শিক্ষার্থীদের তাদের দেশে ফুল স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন ওয়াইজ, একাডেমিক ক্রেডেনশিয়াল অনুযায়ী তাদের বিশ্ববিদ্যালয়গুলো সেন্টার অব এক্সিলেন্স। সেই জায়গায় আমাদের স্টুডেন্টরা যাবে এ জন্য আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডর শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে। শিক্ষা খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের অগ্রগতিতে শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:০৬ এএম | সোমবার, ১১ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।