বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   251 বার পঠিত

শনিবার সাপ্তাহিক ‘ছুটিই থাকছে’ প্রাথমিক বিদ্যালয়ে

শিখন ঘাটতি পূরণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এখন থেকে শনিবারও খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। তবে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহারের সই করা অফিস আদেশে তীব্র তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে কোনো তথ্য নেই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ‘শনিবার ছুটি বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে কি না, সেই সিদ্ধান্ত শিক্ষকরাই নেবেন। তারা যদি মনে করেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে, তাহলে নিজেরা আলোচনা করে শনিবার বিদ্যালয় খোলা রাখতে পারবেন। এ বিষয়েও আমরা নির্দেশনা দিয়েছি।

অন্যদিকে গত ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।’

এদিকে, প্রাথমিকে শনিবার ছুটি রেখে মাধ্যমিকে খোলা রাখায় নারাজ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা। পাশাপাশি যেসব বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক একসঙ্গে রয়েছে, সেখানে শনিবার কোনো শিক্ষককে স্কুলে যেতে হবে, আবার কোনো কোনো শিক্ষক ছুটি কাটাবেন। এ বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যেও মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে বলে অভিযোগ করেছেন তারা।

Facebook Comments Box

Posted ৯:৩২ এএম | শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(322 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।