সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

২৮ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

  |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   240 বার পঠিত

২৮ ফেব্রুয়ারির মধ্যে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

চলতি মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, বৃত্তির ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

টানা ১৩ বছর পর নেওয়া হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। গত বছরের ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার কারণে সরাসরি বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

এ বছর বৃত্তি পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮২ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৮:২০ এএম | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।