সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অধ্যাপক পদে ৬৮৬ জনের পদোন্নতি

  |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   248 বার পঠিত

অধ্যাপক পদে  ৬৮৬ জনের পদোন্নতি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (২০ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। উপসচিব (সরকারি কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ৫০,০০০-৭১,২০০ টাকা বেতনক্রমে তাদের পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। তাদের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। মোট ৬৮৬ জন শিক্ষককে শিক্ষা মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।

আরও বলা হয়, কর্মকর্তারা আবশ্যিকভাবে তাদের ডিপিএসে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। ইনসিটু/সংযুক্ত কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকার পরিবর্তে সংযুক্ত কর্মস্থলে নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন বলেও উল্লেখ করা হয়।
Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:২৯ এএম | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।