ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলার ফি

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলার ফি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনা চলাকালীন বা শেষে কাজের অনুমতি ও অন-দ্য-জব ট্রেনিংয়ের (ওপিটি) ফি বহুগুণ বাড়ানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাব অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ পেতে প্রাথমিকভাবে ৭০ হাজার মার্কিন ডলার ফি দিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) অনলাইনে প্রকাশিত প্রস্তাবনায় এ তথ্য জানানো হয়েছে। বিদেশি ভিসাধারীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর নজরদারি ও অভিবাসন নীতিতে কড়াকড়ির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এফ-ওয়ান ভিসাধারী অভিবাসী নন—এমন বিদেশি শিক্ষার্থীদের অপশনাল প্রাকটিক্যাল ট্রেনিং বা ওপিটির জন্য প্রাথমিকভাবে কোনো সার্টিফায়েড বা অনুমোদিত প্রতিষ্ঠানে ৭০ হাজার ডলার দিতে হবে। পরবর্তীতে অতিরিক্ত কাজের প্রশিক্ষণের প্রয়োজন হলে আরও ৩০ হাজার ডলার ফি দিতে হবে।

ডিএইচএস জানিয়েছে, জালিয়াতি প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থার সততা ও ভারসাম্য জোরদার এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্মীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংস্থাটির মতে, এফ-ওয়ান ভিসাধারী শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় যেসব শর্ত ও নিয়ম মেনে চলার অনুমতি পেয়েছেন, সেগুলো যথাযথভাবে পালন করছেন কি না তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নিয়োগকর্তা, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনুমোদিত কর্মকাণ্ডে যুক্ত আছে কি না, সেটিও যাচাই করা হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, ওপিটির আওতায় বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত কাজ বা অন-দ্য-জব ট্রেনিং করতে পারেন। পড়াশোনা শেষ করার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ রয়েছে।

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত—অর্থাৎ স্টেম বিষয়ের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধাও রয়েছে।

বর্তমানে ওপিটির এই সুবিধা পেতে একজন আন্তর্জাতিক শিক্ষার্থীকে প্রায় ৫০০ ডলার ফি দিতে হয়। সেই তুলনায় নতুন প্রস্তাব কার্যকর হলে ফি বাড়বে কয়েকশ গুণ। এতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৭:৪৪ এএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।