ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এক দিনে স্টার সিনেপ্লেক্সে তিন হলিউড সিনেমা মুক্তি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   197 বার পঠিত

এক দিনে স্টার সিনেপ্লেক্সে তিন হলিউড সিনেমা মুক্তি

একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের পর্দায়। যার মধ্যে রয়েছে ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুয়েল এবং ‘২৮ ডেজ লেটার’ ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিনেমা ‘মার্সি’ এবং হরর সিনেমা ‘প্রাইমেট’। তিনটি সিনেমাই বছরের শুরুটাকে রঙিন করার আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এরইমধ্যে সিনেমাগুলো দর্শক-সমালোচকদের দৃষ্টি কেড়েছে।

২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল

‘২৮ ডেজ লেটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ও ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুয়েল এটি। আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১৬ জানুয়ারি। সিনেমাটি পরিচালনা করেছেন নিয়া ডা কস্টা। অভিনয়ে রয়েছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান প্রমুখ।

রেজ ভাইরাস ছড়িয়ে পড়ার ২৮ বছর পরের এক বিভক্ত ব্রিটেনকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। জম্বির পাশাপাশি এখানে ভয়ংকর হয়ে ওঠে ধর্মীয় কাল্ট, ক্ষমতা ও মানুষের অমানুষিক রূপ। মূল চরিত্র স্পাইক নামের এক কিশোরের চোখ দিয়ে দেখা হয় এই অন্ধকার ভবিষ্যৎ।

মার্সি
বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক থ্রিলার ‘মার্সি’ পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসন।ভবিষ্যতের এক সমাজে স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত এক ডিটেকটিভকে মাত্র ৯০ মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়—একটি এআই বিচারকের সামনে। রিয়েল-টাইম ফরম্যাটে নির্মিত সিনেমাটি এআই বনাম মানবতা, দ্রুত বিচার ও ন্যায়বিচারের প্রশ্ন তুলে ধরেছে।

প্রাইমেট
জোহানেস রবার্টস পরিচালিত এই হরর সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারের পোষা শিম্পাঞ্জিকে ঘিরে। রেবিসে আক্রান্ত হওয়ার পর প্রাণীটি ভয়ংকর হয়ে ওঠে এবং শুরু হয় টিকে থাকার লড়াই। সিনেমাটি সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছে। এখন পর্যন্ত আয় করেছে ৩২ মিলিয়ন ডলার। রটেন টমেটোসে ৭৯% ইতিবাচক রেটিং পেয়েছে এটি।

Facebook Comments Box
বিষয় :

Posted ৬:৫১ পিএম | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।