বিনোদন ডেস্ক | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 55 বার পঠিত

জাগো এফএম–এর বহুল জনপ্রিয় অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’-এর তৃতীয় সিজন শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই দীর্ঘবিনোদনধর্মী আড্ডার অনুষ্ঠানটি । ছয় বছরে মোট তিন শতাধিক পর্ব প্রচারের পর এবার আসছে নতুন মৌসুম।
নতুন সিজন উপলক্ষে ইতোমধ্যে বেশ কয়েকটি পর্ব ধারণ করা হয়েছে। নির্মাতা ও উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘এই অনুষ্ঠানকে আমরা কোনো নির্দিষ্ট টাইম ফ্রেমে বাঁধিনি কখনও। সমাজের বিভিন্ন স্তরের তারকা-অতিথিদের নিয়ে ‘রাতাড্ডা’ হয়ে উঠেছে দেশের সবচেয়ে দীর্ঘব্যাপ্তির সেলিব্রিটি শো। কোনো কোনো পর্ব আড়াই থেকে তিন ঘণ্টারও বেশি হয়েছে। অতিথির জীবনদর্শন, ভাবনা ও অভিজ্ঞতাকে কেন্দ্র করেই এ শো গড়ে ওঠে। এবারও তা অব্যাহত থাকবে। তবে কিছু পর্ব আউটডোর বা ভিন্ন লোকেশনে ধারণ করার পরিকল্পনাও আছে। এই শোতে কোনো ভাইরাল ইস্যুকে আমরা গুরুত্ব দিই না—বরং আর্কাইভাল ভ্যালু তৈরিই এর মূল লক্ষ্য।’
জাগো এফএম–এর অনুষ্ঠান প্রধান উদয় চৌধুরী জানান, অনুষ্ঠানের জনপ্রিয়তা এবং শ্রোতাদের প্রত্যাশার কারণেই নতুন মৌসুম নিয়ে তারা ফিরছেন। তিনি বলেন, “জাগো এফএমের শুরু থেকেই তানভীর ভাই আমাদের সঙ্গে সম্পৃক্ত। এই শো নিয়ে শ্রোতাদের আগ্রহ এতটাই বেশি যে আমরা টানা ছয় বছরে তিনশতাধিক পর্ব প্রচার করেছি। এখন ‘রাতাড্ডা’র পর্বগুলো এক ধরনের মূল্যবান আর্কাইভে পরিণত হয়েছে; একাধিক চ্যানেল তারকাদের রেফারেন্স ফুটেজ হিসেবে এ অনুষ্ঠানের ক্লিপিংস ব্যবহার করছে—এটাই এর বিশেষত্ব।”
তৃতীয় সিজনে ‘রাতাড্ডা উইথ তানভীর’ প্রচার হবে প্রতি শুক্রবার রাত ১০টায়। সে অনুযায়ী নতুন মৌসুমের প্রথম পর্ব প্রচার হবে ৫ ডিসেম্বর, শুক্রবার রাত ১০টায়। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূর।
Posted ৩:১২ পিএম | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।